NBR-এর একটি খুব নিম্নমানের Website হলো: https://etaxnbr.gov.bd/

Date: 1 November, 2026

🔴 NBR-এর একটি খুব নিম্নমানের Website হলো: https://etaxnbr.gov.bd/

(NBR = National Board of Revenue — জাতীয় রাজস্ব বোর্ড।)

১. যারা ২০২৬ সালে TIN খুলেছে, তাদের ক্ষেত্রেও eReturn website-এ Assessment Year-এ 2024-2025 ও 2025-2026 দেখায়। তাদের ক্ষেত্রে কেবল 2026-2027 দেখানো উচিত। আবার যারা অনেক আগে খুলেছে, তাদের ক্ষেত্রেও একই দেখায়।

২. যারা বেশি আয় করে, তাদের ক্ষেত্রেও eReturn দেরিতে জমা দেয়ার বেলায় "জরিমানার ক্ষেত্রে" ৫০০০ টাকা দেখায়। যারা কম আয় করে, তাদের ক্ষেত্রেও জরিমানা ৫০০০ দেখায়। যারা student, আরও কম টাকায় চলে, তাদের ক্ষেত্রেও জরিমানা ৫০০০ টাকাই দেখায়।

অথচ, আয়কর আইন, ২০২৩-এর ২৬৬ (১) ধারায় বলা আছে, উপযুক্ত কারণ ছাড়া কেউ সময়মতো রিটার্ন না দিলে কর কর্মকর্তা (উপকর কমিশনার) জরিমানা আরোপ করতে পারবেন।

Note: এটা বলা হয়নি যে — জরিমানা হবে। বলা হয়েছে জরিমানা "করতে পারবেন"।

(ধারা ২৬৬-এর বিশেষ শর্তে বলা হয়েছে, যে করদাতার আগে কখনো আয় নিরূপণ বা ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়নি (অর্থাৎ একদম নতুন করদাতা), তাঁর ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ কোনোভাবেই ৫,০০০ টাকার বেশি হবে না।)

৩. Income ও Expenditure (আয়, ব্যয়)-এর ক্ষেত্রে ০, ০ এমন দিয়ে অর্থাৎ আয় ব্যয় এর ক্ষেত্রে শূন্য টাইপ করে জমা দিলে নাকি পরে মামলা হবে, তার সঙ্গে জরিমানাও হতে পারে। অথচ Income ও Expenditure বা আয় ব্যয়ের জন্য যে যে box আছে website-এ, সেখানে এ ব্যাপারে কোনো Note নেই।

Note: "Income ও Expenditure (আয়, ব্যয়)-এর ক্ষেত্রে" ← এই ভাষা সহজভাবে বোঝানোর জন্য "আমি" ব্যবহার করলাম। আর "Income ও Expenditure (আয়, ব্যয়)" ≠ 0 Return (দুটো এক ব্যাপার নয়)।

৪. একটা ভিডিওতে শুনলাম, আগের কোনো বছরের eReturn জমা দেয়া বাকি থাকলে, পরের কোনো বছরের eReturn আগেই নাকি website-এ জমা দেয়া যাবে না। এটা কি সঠিক তথ্য, নাকি ভুল, জানি না। কেউ দয়া করে এ কথার সত্যতা জানাবেন।

৫. যাঁরা অতীতে eReturn জমা দেননি, তাঁদের নম্বর ও email-এ কি আসলেই message ও mail পাঠানো হবে? নাকি কেবল যে ঠিকানা TIN-এ দেয়া আছে, কেবল সেই ঠিকানায় গিয়ে কেউ একজন আমার বাসা খোঁজার চেষ্টা করে বাসায় এসে নোটিশ দিয়ে যাবে? আমি অতীতে ঢাকায় ছিলাম, এখন বগুড়ায়।

Comments

Popular posts from this blog

Password-Protected Zip/Rar File Editor :

WhatsApp-এ Backup নেয়ার ভুল নিয়ম ও সঠিক নিয়ম এবং End-to-End Encrypted Passkey ডিলিট হয়ে যাওয়ার পর "ভুল নিয়মে" নতুন Backup নেয়ার কারণে পরের নতুন backup-ও Restore না হওয়া (Solved) : The Wrong and Correct Ways to Back Up WhatsApp, and Why the Next New Backup Also Fails to Restore After Taking a New Backup the Wrong Way After the End-to-End Encrypted Passkey Has Been Deleted (Solved):

Google Chrome alternatives that offer a similar settings experience and allow you to create apps for any website: Three best browsers of Windows 2026: